লক ডাউনে গোটা দেশের অধিকাংশ মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ দেশের প্রায় 80 কোটি মানুষের জন্য রেশনিং ব্যবস্থা আছে.. কিন্তু ভবঘুরে বা ভিখারিদের জন্য যারা ট্রেনে বাসে নিয়মিত ভিক্ষা করে খেত আজ পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ তাদের সমস্ত রুজিরুটি পণ্য তাদের নির্ভর করতে সমস্ত মানুষ যাতায়াত করছেন তাদের দেওয়া কিছু সাহায্যের ওপর, দীর্ঘ 32 দিন পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ তাই এদের কোনো ইনকাম নেই , এরকমই একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন যেখানে প্রচুর সংখ্যক ভবঘুরে এবং ভিখারি রা থাকেন, এদের জন্য অন্যের ব্যবস্থা করছে বাগনানের একদল যুবক যাদের নেতৃত্বে আছেন দেবাশীষ সামন্ত, না এরা ভোটার না দেশের সম্পদ তাই সবার কথা সমস্ত রাজনৈতিক দল ভাবলেও এদের কথা কেউ ভাবেনি ,একদল যুবকের উদ্যোগে দীর্ঘ 32 দিন যাবৎ এদের জন্য অন্নের সংস্থান হচ্ছে বাগনান স্টেশন স্টেশন সংলগ্ন এলাকায়… অনেক মানুষই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এই ভবঘুরেদের জন্য অন্নের সংস্থান করার জন্য অনেকেই এদের সঙ্গে যুক্ত হয়েছেন,যতদিন পর্যন্ত এই অচলাবস্থা চলবে ততদিন পর্যন্ত এদের জন্য অন্নের সংস্থান করতে করতে বদ্ধপরিকর এরা…
সত্যিই এদের সাধুবাদ জানানোর কোনো ভাষা নেই আপনারা এগিয়ে চলুন ভগবান মানুষ আপনাদের সঙ্গে আছে আপনাদের জন্য রইল অনেক শুভেচ্ছা
সৌজন্যে উলুবেড়িয়া টিভি
এখানে আপনার মন্তব্য রেখে যান