
#ঔরঙ্গাবাদ: ঘরে আর ফেরা হল না। রেললাইনে শুয়ে থাকা ১৬ জন পরিযায়ী শ্রমিকের উপর দিয়ে চলে গেল মালগাড়ি।মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের এই ঘটনায় তদন্তের নির্দেশ রেলের।
হাঁটতে হাঁটতে ক্লান্ত। পা আর চলছিল না। রেললাইনেই শুয়ে পড়েন পরিযায়ী শ্রমিকরা। আর তখনই মৃত্যু আসে ছুটে ৷ শুক্রবার তখন ভোর…মহারাষ্টের ঔরঙ্গাবাদের কাছে বদনাপুর-কারমাড স্টেশনের মাঝে মর্মান্তিক দুর্ঘটনা ৷ রেললাইনে ঘুমিয়ে থাকা ১৬ জন পরিযায়ী শ্রমিকের উপর দিয়ে চলে যায় একটি মালগাড়ি ৷ দুর্ঘটনায় আহত এক শ্রমিক হাসপাতালের বেডে শুয়ে জানিয়েছেন, ‘‘ হঠাৎ ট্রেন ছুটে আসছে দেখে সবাইকে চিৎকার করে সাবধান করেছিলাম ৷ কিন্তু ওরা এতটাই ক্লান্ত ছিল যে ঘুমিয়েই পড়েছিল রেললাইনের উপর ৷ বাঁচাতে পারলাম না ৷ ’’
জানা গিয়েছে, পরিযায়ী শ্রমিকরা মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশে ফিরছিলেন ৷ বৃহস্পতিবার সন্ধে ৭টা নাগাদ জালনা থেকে রওনা দেন তারা ৷ জালনা থেকে ভুসাওয়াল যাচ্ছিলেন ওই পরিযায়ী শ্রমিকরা ৷ ভোর ৪টে নাগাদ শ্রমিকরা ঘটনাস্থলে পৌঁছন ৷ ৪৫ কিমি হাঁটার পর সবাই তখন বেজায় ক্লান্ত ৷ তখন তাঁরা রেল লাইনেই ঘুমিয়ে পড়েন ৷ শুক্রবার ভোর সোয়া পাঁচটা নাগাদ ওই লাইনে চলে আসে মালগাড়ি ৷
অথচ কিছুদিন আগেই ট্রান্সিট পাস চেয়েও পাননি ওই পরিযায়ী শ্রমিকরা ৷ মধ্যপ্রদেশ সরকার কোনও সাহায্যই তাদের করেননি বলে অভিযোগ ৷ অগত্যা তাই মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত হাঁটা ছাড়া আর কোনও উপায় ছিল না তাদের কাছে ৷
রেলের দাবি, চালক শেষ মুহূর্তে পরিযায়ী শ্রমিকদের দেখতে পান। তিনি মালগাড়ি থামানোর সবরকম চেষ্টা করেন। কিন্তু, অল্প সময়ের মধ্যে অত লম্বা ও ভারী মালগাড়ি দাঁড় করানো সম্ভব হয়নি। এ নিয়ে তদন্তে কমিশনার অফ রেলওয়ে সেফটি ৷ বিশেষজ্ঞদের মতে, ওভাবে চাইলেই ব্রেক কষে ট্রেন থামানো যায় না। চালকের কিছু করার ছিল না ৷ দুঃখপ্রকাশ করে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইটারে নরেন্দ্র মোদি লেখেন, ‘‘মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের দুর্ঘটনায় আমি অত্যন্ত শোকাহত।
#উলুবেরিয়া_টিভি
এখানে আপনার মন্তব্য রেখে যান