
এই প্রথম করোনায় (Coronavirus) নতুন আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গেল সুস্থ হওয়া মানুষের সংখ্যা। এর ফলে এক দিকে যেমন সুস্থতার হার অনেকটাই বেড়েছে, তেমনই রেকর্ড সংখ্যক নমুনা পরীক্ষা হওয়ায়, নমুনা পজিটিভ হওয়ার হারও কমেছে।
মঙ্গলবার নবান্নে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee) জানিয়েছেন যে এ দিন রাজ্যে নতুন করে ১১০ জন কোভিড ১৯-এ (Covid 19) আক্রান্ত হয়েছেন। এই ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জনের মৃত্যু হয়েছে। এর ফলে এক দিকে যেমন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২১৭৩, তেমনই মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৫ (কোমর্বিডিটি-সহ)।
কিন্তু তাৎপর্যের ব্যাপার হল ১১০ জন আক্রান্ত হলেও আগের দিনের থেকে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। সোমবার রাজ্যে সক্রিয় রোগী ছিলেন ১,৩৭৪। মঙ্গলবার সেটা কমে হয়েছে ১,৩৬৩। এর থেকে বোঝা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১৩ জন।
একদিনের হিসেবে এটিই রাজ্যে সর্বাধিক সুস্থতার সংখ্যা। এর ফলে সুস্থ হওয়া মানুষের সংখ্যা পৌঁছে গিয়েছে ৬১২। স্বরাষ্ট্রসচিব এ দিন জানিয়েছেন, রাজ্যে সুস্থতার হার এখন ১৮ শতাংশে পৌঁছে গিয়েছে। উল্লেখ্য, রবিবার সুস্থতার হার ছিল ২১ শতাংশ, সোমবার সেটা কিছুটা বেড়ে হয় ২৪ শতাংশ।
এখানে আপনার মন্তব্য রেখে যান