15/05/20200

হাওড়া,সলপ: লকডাউনের মধ্যে অসুস্থ মাকে দেখতে বাপের বাড়িতে এসে এলাকাবাসীর হাতে বেধড়ক মার খেলেন মেয়ে ও জামাই। হাওড়ার ওই এলাকা রেড জোন। রেড জোনের মধ্যে বাইরের কেউ ঢুকতে পারবেন না। এই যুক্তিতেই প্রথমে ওই দম্পতিকে বাধা দেয় এলাকাবাসী। পরে বচসা শুরু হতেই চলে ব্যাপক মারধর।

লকডাউন চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মা। শ্বশুরবাড়িতে বসে মেয়ে এই খবর পেতেই তীব্র উৎকণ্ঠায় ভুগতে থাকেন। পরে স্বামীকে সঙ্গে নিয়ে ডানকুনি থেকে হাওড়ার সলপে ছুটে যান মেয়ে।

করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে সলপের ওই এলাকাটি রেড জোনের আওতায়। ওই এলাকায় বাইরের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

অসুস্থ মাকে দেখতে এসেছেন বলে এলাকাবাসীকে জানান ওই তরুণী। এতেই রাগ হয় স্থানীয় বাসিন্দাদের। লকডাউনের মধ্যে কেন এসেছেন তাঁরা, করোনার সংক্রমণ ছড়ানোর আশঙ্কা এতে বেড়ে যেতে পারে।

এই যুক্তিতে দম্পতির সঙ্গে এলাকাবাসীর তীব্র বচসা শুরু হয়ে যায়। মুহূর্তে সেই বচসা রূপ নেয় মারামারির। ভাঙচুর চলে বাড়িতে। বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন