16May. 2020 11:26

নয়াদিল্লি: দেশজুড়ে মানুষ করোনার জেরে আতঙ্কিত। একইসঙ্গে লকডাউনের জেরে চাকরি হারাবার সম্ভাবনাও হয়ে উঠছে প্রবল। বিভিন্ন সমীক্ষায় উঠে আসছে চাকরি যেতে পারে হাজার হাজার মানুষের। ফলে চিন্তা বেড়েছে সাধারণ চাকুরিজীবীর। তবে এরমধ্যে একটু নিশ্চিন্ত হওয়া যেতে পারে। কেন্দ্রের এমন একটি স্কিম রয়েছে যাতে চাকরি হারালেও ২ বছর সংশ্লিষ্ট ব্যক্তি সরকারি স্কিমে বেতন পাবেন।

কেন্দ্রের এই প্রকল্পের নাম ‘অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা’। এই প্রকল্পের আওতাধীন কোনও ব্যক্তির চাকরি গেলেও তাঁকে বেতন দেবে সরকার। চাকরি হারানো ওই ব্যক্তির শেষ ৯০ দিনের আয়ের গড় হিসেব করে তার ২৫ শতাংশ টাকা সরাসরি অ্যাকাউন্টে পাঠাবে সরকার।

কোনও চাকুরিজীবী ব্যক্তি এই স্কিমের আওতাভুক্ত হতে চাইলে তাঁকে গিয়ে ইএসআইসির ওয়েবসাইটে গিয়ে ‘অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা’-র জন্য ফর্ম ফিলাপ করতে হবে। কিন্তু মাথায় রাখা দরকার, ওই কর্মীর চাকুরি হতে হবে সংগঠিত ক্ষেত্রে। এছাড়া তাঁকে ২ বছরের বেশি সময় চাকরি করতে হবে একই সঙ্গে ব্যাংক আকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করানো থাকতে হবে।

যে সব ব্যক্তিদের কোনও কোম্পানি বেআইনি কাজ বা অন্য কোনও খারাপ কাজ বা গহির্ত অপরাধের জন্য চাকরি গিয়েছে অথবা যে সব ব্যক্তির বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা চলছে বা যারা স্বেচ্ছায় রিটারমেন্ট নিয়েছেন, তাঁরা এই স্কিমের টাকা পাবেন না।

এরকম আরো খবর জানতে চোখ রাখুন উলুবেড়িয়া টিভি পেজে 🙏

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন