এক অভিনব উদ্যোগ। বাগনান থানার হরিপুর গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন “কোবরা গ্যাং” এর প্রচেষ্টায় এক অভিনব হাট বসে 26 এপ্রিল। যার নাম দেওয়া হয় “মা অন্নপূর্ণার ভাণ্ডার”।
গ্রামের আটচালা সংলগ্ন মাঠে এই হাট বসে। সামাজিক দূরত্ব বজায় রেখে হাট এলাকা এবং হাটে আসা প্রত্যেকটি ব্যক্তিকে জীবানুমুক্ত করন করা হয় হাট প্রাঙ্গণের প্রবেশদ্বারেই।
18 রকম অতি নিত্যপ্রয়োজনীয় জিনিসের পর্সল নিয়ে বসে ছিল দোকানদার গন।
মুখ বেনাপুর অঞ্চলের অতিদরিদ্র্য একশরও বেশি পরিবার এই হাটে মাত্র এক টাকার বিনিময়ে খাদ্য সামগ্রী ক্রয় করার সুযোগ পান। আগামী দিনেও সাধারন মানুষকে সহযোগিতা করার জন্য এরকম হাট আবারো বসবে বলে জানিয়েছে এই স্বেচ্ছাসেবী দল “কোবরা গ্যাং”। এই অভিনব উদ্যোগ কে কুর্নিশ জানিয়েছেন এলাকার মানুষজন। এই এক টাকার হাটের খবর এখন বাগনান বাসীর অন্যতম আলোচ্য বিষয়।
উলুবেরিয়া টিভির পক্ষ থেকে কোবরা গ্যাং এর প্রতি কুর্নিশ ও অসংখ্য সাধুবাদ জানাই।
সৌজন্যে: অনুপম মল্লিক
এখানে আপনার মন্তব্য রেখে যান