লকডাউনে ঘরবন্দি মধ্যবিত্ত মানুষ যখন আর্থিক সমস্যায় জেরবার তখন সিইএসসি ”আর্থিক সন্ত্রাস’ চালাচ্ছে এমনটাই অভিযোগ করে হস্তক্ষেপ চেয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন বিজেপির যুব মোর্চার কেন্দ্রীয় সম্পাদক সৌরভ সিকদার। আর শনিবার তিনমাস বিদ্যুৎ মাশুল মুকুবের দাবিতে লকডাউনের নিয়ম মেনে নিজের নিজের বাড়িতে দু ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করলেন বিজেপির যুব মোর্চার কর্মীরা।এই পরিস্থিতিতে আর্থিক সঙ্কটের মধ্যে বাড়তি বোঝা সিইএসসির বিদ্যুৎ বিল। ক্যাশ অফিস খোলা না থাকায় নগদে বিল মেটানোর যাবে না। ক্যাশ অফিস খুললে বকেয়া বিলের জন্য সুদ যোগ করবে সিইএসসি। আমরা এই অন্যায়ের প্রতিবাদ করে মার্চ থেকে তিনমাস বিদ্যুৎ বিল মুকুব করার দাবি জানিয়ে লকডাউনের নিয়ম মেনে বাংলা জুড়ে এই অবস্থান কর্মসূচি পালন করছি।

আরো আরো খবর জানতে চোখ রাখুন উলুবেড়িয়া টিভি।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন