অপেক্ষার অবসান। ৫১ দিন থমকে থাকার পর চালু ভারতে চালু হতে চলেছে প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবা। তবে একবারে নয়, ধাপে ধাপে বাড়ানো হবে ট্রেনের সংখ্যা।
রেলওয়ের তরফে রবিবার বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ১২ মে থেকে প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবা চালু হবে দেশে। আইআরসিটি-র মাধ্যমে যাত্রীরা আগাম টিকিট বুকিং করতে পারবেন সোমবার বিকেল ৫ টা থেকে। রেলসূত্রে নির্দেশ, যাতায়াত করার সময় বাধ্যতামূলক ভাবে মুখে মাস্ক পরতে হবে যাত্রীদের।

রেল সূত্রে খবর, প্রথম দফায় ১৫ জোড়া ট্রেন যাত্রা শুরু করবে। আগের হিসেব অনুযায়ী নয়, বরং জরুরি পরিস্থিতিতে বিশেষ ট্রেন হিসেবেই এই ট্রেনগুলি চলবে, জানাচ্ছে রেল। কোন রুটে চলবে এই ট্রেনগুলি? দেখে নিন-
দিল্লি থেকে ট্রেনগুলি যাবে হাওড়া, ডিব্রুগড়, আগরতলা, পাটনা, বিলাসপুর, রাঁচি , ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালেরু, পাটনা, বিলাসপুর, সেকেন্দ্রাবাদ, ভুবনেশ্বর, চেন্নাই, তিরুঅনন্তপুরম, মদগাঁও, মুম্বই সেন্ট্রাল, আহমেদাবাদ এবং জম্মু তাওয়াই। আবার যাত্রী নিয়ে ট্রেনগুলি ফিরবে দিল্লিতেই।
বিশদ জানতে চোখ রাখুন উলুবেড়িয়া টিভি ফেসবুক পেজ👇


এখানে আপনার মন্তব্য রেখে যান