যত দিন যাচ্ছে ততই জটিল হচ্ছে করোনা পরিস্থিতি । কখনও রোগের কোনও লক্ষণই প্রকাশ পাচ্ছে না । কখনও আবার পরিচিত লক্ষণের থেকে একেবারে নিজের ধরন বদলে নিচ্ছে এই রোগ । করোনা ভাইরাসের মিউটেশন করার ক্ষমতা খুবই শক্তিশালী । ফলে এই মারণ ভাইরাস নিজেকে খুব তাড়াতাডি বদলে নিতে পারে ।

এমন প্রমাণ দেখে গেল উত্তরপ্রদেশের মোরাদাবাদের একটি পরিবারে । যেখানে পরিবারের ১৬ জন সদস্য সকলেই করোনা পজিটিভ, অথচ তাঁদের কারও মধ্যে কোনও রকম রোগের লক্ষণ নেই । এমন ঘটনা দেখে রাতে ঘুম উড়েছে স্থানীয় প্রশাসনেরও ।
ওয়ামিক করিমের পরিবারে ২-৬০ বছরের সদস্যরা রয়েছেন । মনে করা হচ্ছে, করিমের ভাইয়ের থেকে তাঁর পরিবারে এই সংক্রমণ ছড়িয়েছে । করিমের ভাই কোভিড আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসায় তাঁর স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছিল । তখনই দেখা যায় তিনি করোনা পজেটিভ । এরপর তাঁর গোটা পরিবারের স্বাস্থ্যপরীক্ষা করা হয় । তাতে উঠে আসে আরও ভয়ঙ্কর তথ্য । দেখা যায় পরিবারের সকলেই করোনায় আক্রান্ত । কিন্তু কারও শরীরেই রোগের কোনও লক্ষণ নেই । অর্থাৎ তাঁরা সকলেই অ্যাসিম্পটম্যাটিক ।
এরপর স্থানীয় প্রশাসনের তরফে অ্যাম্বুলেন্স পাঠিয়ে গোটা পরিবারকেই কোয়ারান্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয় ।
এখানে আপনার মন্তব্য রেখে যান