১৭ মে তৃতীয় দফার লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু তারপর কী হতে পারে? সেই পরের সময়ের অবস্থা নিয়ে গেমপ্ল্যান ঠিক করতেই এদিন মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে লকডাউন থেকে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে একাধিক বক্তব্য দেন তিনি।

মোদীর বার্তা

মোদী এদিনের বৈঠকে অর্থনৈতিক অবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ দিক মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন। তিনি সেখানে বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে গতি পাচ্ছে, আগামী দিনে আরও গতি পাবে। আর তাঁর এই মন্তব্য থেকেই আগামীতে লকডাউনে ছাড়পত্র নিয়ে জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে , তাহলে কি লকডাউন উঠে গিয়ে এবার অর্থনৈতিক কাজ শুরু হবে দেশে?

বৈঠকে গুরুত্ব কোনদিকে দেওয়া হল?

সূত্রের খবর, লকডাউন উঠে গেলে কীভাবে দেশের কারখানা ও অফিসগুলিকে খোলা হবে, কাজ কীভাবে করা হবে, তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। লকডাউন পরবর্তী সময়ে অর্থনৈতিক দিকই মোদী-মুখ্যমন্ত্রীদের বৈঠকে বেশি গুরুত্ব পাচ্ছে বলে খবর।

সতর্কতার বার্তা প্রধানমন্ত্রীর

এদিনের বৈঠকেও যে মোদীর অ্য়াজেন্ডায় দেশবাসীর স্বাস্থ্যের দিক বেশি গুরুত্ব পেয়েছে তা বিভিন্ন সূত্রের খবরে জানা গিয়েছেষ তিনি সমস্ত রাজ্যকে সোশ্যাল ডিসটেন্সিং নিয়ে সতর্কতা অবলম্বন করতে বলেন।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন