নয়াদিল্লি : সোমবার রাতে ১৪টি রাজ্যের জন্য আর্থিক ক্ষতিপূরণের প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র।

মোট ছয় হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। করোনা মোকাবিলায় লড়তে রাজ্যগুলির পাশে রয়েছে কেন্দ্র, এই বার্তা দিতেই আর্থিক প্যাকেজের ঘোষণা। এদিকে এই ১৪টি রাজ্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের নামও। বাংলার ঝুলিতে আসতে চলেছে ৪১৭.৭৫ কোটি টাকা। সোমবার রাত নটার সময় এই বিষয়ে ট্যুইট করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

তিনি জানান, কেন্দ্র মোট ৬১৯৫ কোটি টাকার প্যাকেজ বরাদ্দ করেছে ১৪টি রাজ্যের জন্য। ১৫ তম অর্থ কমিশনের সুপারিশে এই টাকা দেওয়া হচ্ছে রাজ্যগুলিকে। এদিকে, তালিকায় যে রাজ্যগুলির নাম রয়েছে, তার মধ্যে সর্বাধিক অর্থ পাচ্ছে কেরল সরকার। তাদের ঝুলিতে যাচ্ছে ১.২৭৬.৯১ কোটি টাকা। পঞ্জাব পাচ্ছে ৬৩৮ কোটি টাকা, পশ্চিমবঙ্গের শিঁকে ছিঁড়েছে ৪১৭.৭৫ কোটি টাকা।

আরও জানতে চোখ রাখুন উলবেরিয়া টিভি

এর আগে তেসরা এপ্রিল অর্থমন্ত্রক জানিয়েছিল ৬১৯৫ কোটি টাকা দেওয়া হবে ১৪টি রাজ্যকে। এর মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, অসম, হিমাচল প্রদেশ, কেরল, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পঞ্জাব, সিকিম. তামিল নাড়ু, ত্রিপুরা, উত্তরাখণ্ড ও পশ্চিমবঙ্গ। সোমবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই বৈঠকে লকডাউন বাড়ানোর আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুধু পশ্চিমবঙ্গ নয়, মোট চারটি রাজ্য লকডাউন বাড়ানোর আর্জি জানিয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন, লকডাউন বাড়ানো ছাড়া আর কোনও উপায় নেই। একই মত পশ্চিমবঙ্গ, পঞ্জাব ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীদেরও। তবে কতদিন পর্যন্ত লকডাউন বাড়ানো হতে পারে, সেই বিষয়ে কিছু জানা যায়নি। এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন