করোনা পরিস্থিতির মধ্যে পদ থেকে সরানো হল রাজ্যের স্বাস্থ্য সচিব বিবেক কুমারকে। তাঁর পরিবেশ দফতরের সচিব করা হয়েছে।

কারণ, গত ৩০ এপ্রিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিবকে যে চিঠি বিবেক কুমার পাঠিয়েছিলেন, তাতে বিস্তর গরমিলের একটা ছবি অতিশয় স্বচ্ছ হয়ে ধরা পড়ে। তাতে দেখা যায়, সে দিন পর্যন্ত বাংলায় যতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে রাজ্য সরকারের বুলেটিনে বলা হয়েছে, তার তুলনায় আক্রান্তের প্রকৃত সংখ্যা অনেক বেশি।

সেই চিঠি থেকেই শুরু হয়েচিল বিতর্ক। তার পর থেকে দু’দিন কোনও বুলেটিনই আর প্রকাশ করেনি নবান্ন। তার জেরেই সচিবকে সরানো হল বলে মনে করা হচ্ছে।

এর আগে রেশন তথা গণবন্টন ব্যবস্থার অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতার জন্য খাদ্য সচিব পদ থেকে মনোজ আগরওয়ালকে সরিয়ে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

সূত্রের মতে, শুধু এ ঘটনা নয় সদ্য প্রাক্তন স্বাস্থ্য সচিবের সঙ্গে আরও অনেক বিষয়ে শাসকদের মতান্তর হচ্ছিল বলে খবর। কোভিড আক্রান্তের মৃত্যুর কারণ নির্ধারণের জন্য অডিট কমিটি গঠন, বারবার বুলেটিনের ছক ও নকশা বদল করা ইত্যাদি বিষয়ে মনান্তর ও মতান্তর হচ্ছিল বলেই জানা গিয়েছে।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন