


একদিন পৃথিবী সুস্থ সকাল দেখবেই। তার আরো একবার নজির গড়লো উলুবেড়িয়া ফুলেশ্বর সঞ্জীবন হাসপাতাল। এই করাল পরিস্থিতিতে আমাদের প্রশাসনের সাথে হাতে হাত মিলিয়ে প্রতিটি নির্দেশ মেনে ঠিক ঠিক মত চলতে হবে। এবং প্রতিটি পরিস্থিতিকেই মানিয়ে নিতে শিখতে হবে।
উলুবেড়িয়া সঞ্জীবন হাসপাতাল ও উলুবেড়িয়ার ই এস আই হাসপাতালে চলছে করোনার চিকিৎসা, তাই ডাক্তার নার্স ও স্বাস্থ্য কর্মীদের ফুল ও মিষ্টি দিয়ে হাওড়া গ্ৰামীণ পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা তুলে দেওয়া।এই সংবর্ধনা গ্ৰামীন পুলিশের তরফ থেকে ওনা দের হাতে তুলে দেন উলুবেড়িয়ার থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক কুন্ড।কৌশিক কুন্ডু বলেন যেভাবে করোনা রুগীদের চিকিৎসা চালাচ্ছেন তাই আমরা এনাদের ফুল মিষ্টি দিয়ে সংবর্ধনা করা হল।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায় মহাশয়।
উলুবেড়িয়া থেকে শুভ ঘোষের রিপোর্ট উলুবেড়িয়া টিভি
এখানে আপনার মন্তব্য রেখে যান