করোনা আতঙ্কে একদিকে সারাদেশ নিস্তব্ধ। আর প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সমস্ত গবেষকদের গবেষণার ফলস্বরূপ তেমন কিছু এখনো পাওয়া যায়নি। তবে এরই মধ্যে, আজ আর কয়েক ঘন্টার মধ্যে আসতে চলেছে,প্রবল কালবৈশাখীর ঝড়। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। আরে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক কম। আজ কলকাতা, নদীয়া, বর্ধমান,উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা সহ বিভিন্ন অঞ্চলে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুসারে এবং ওয়েদার রিপোর্ট অনুসারে যা তথ্য উঠে এসেছে তার ভিত্তি বলা যাচ্ছে যে-পর,পর দুইদিন প্রবল বৃষ্টি সহ ঝড়ের আশঙ্কা রয়েছে। আর এই সময় সমুদ্রে সমস্ত নৌ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত দুদিন আগে যে ঝড় হয়েছিল কিছু অঞ্চলে সেখানে সে রকম ক্ষতি অবশ্য হয়নি । তবে আজকে ঝড়ের গতিবেগ ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেশি হতে পারে। আর সবাই অবশ্যই এই অবস্থায় নিজের ঘরেই অবস্থান নেবেন।
আরো খবর জানতে চোখ রাখুন উলবেরিয়া টিভি
এখানে আপনার মন্তব্য রেখে যান