আমাদের সমস্ত খবরের আপডেট পেতে উলুবেড়িয়া টিভি পেজটিকে লাইক ফলো করুন 🙏

জেনেভা: ফের কি তবে পৃথিবীতে বাড়তে চলেছে আর একটি স্থায়ী ভাইরাস? প্রায় তেমনটাই জানিয়েছেন হু-এর এক্সিকিউটিভ ডিরেক্টর। বুধবার মাইকেল যে রায়ান জানিয়েছেন, পৃথিবীর অন্যন্য ভাইরাস যেমন এইচআইভি-র মতো করোনা ভাইরাসও হয়তো পৃথিবী ছেড়ে কোনওদিন যাবে না ।
হু-এর এক্সিকিউটিভ ডিরেক্টর জানাচ্ছেন, অন্যান্য অনেক ভাইরাসের মতোই এই ভাইরাসও হয়তো আমাদের ছেড়ে যাবে না। এই ভাইরাস নিয়েই আমাদের থাকতে হবে।
তিনি বলেন “আমি এই দুটি রোগের (এইচআইভি ও করোনা) তুলনা করছি না। কিন্তু আমাদের সত্যিটা ভাবার দরকার রয়েছে। ” রায়ান জানান, এই মুহূর্তে কেউই জোর দিয়ে বলতে পারবে না এই ভাইরাস কবে পৃথিবী থেকে যাবে।
ইতিমধ্যেই বিশ্বের একাধিক দেশে করোনার মৃত্যুহার কমতেই লকডাউন থেকে বেরিয়ে স্বাভাবিক জঞ্জীবনে ফেরার তোড়জোর শুরু হয়ে গিয়েছে। তবে এই দেশগুলিকে সতর্ক করল হু। ডব্লিউএইচও’র ইমার্জেন্সিস প্রধান মাইকেল রায়ান পর্যায়ক্রমে লকডাউন তুলে নেয়াকে ‘আশা’র আলো হিসেবে দেখছেন। তবে তিনি ‘কড়া নজরদারির ওপর’ গুরুত্বারোপ করেছেন।
ইতিমধ্যে করোনার দ্বিতীয় পর্যায়ের আক্রমণ সম্পর্কে বিশ্বের দেশগুলিকে সতর্ক করেছে হু। হু-এর এক্সিকিউটিভ ডিরেক্টর রায়ান লকডাউন তুলে নেওয়ার পক্ষে সোয়াল করা দেশগুলিকে তাদের স্বাস্থ্য সেবা আরো জোরদার করে, নতুন আক্রান্তদের শনাক্ত এবং সব যোগাযোগ বিচ্ছিন্ন করে আইসোলেশনে রাখতে বলেছেন।
এখানে আপনার মন্তব্য রেখে যান