15 May. 2020 20:31

বর্ধমান: খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছেন পরিযায়ী শ্রমিকরা। কারোর কাজ নেই তো আবার কারোর অনাহারে দিন কাটছে। ভিনরাজ্যে এমন অবস্থার মধ্যেই অনেক পরিযায়ী শ্রমিক দিন কাটাচ্ছে। যদিও ইতিমধ্যে তাঁদের অবস্থার কথা ভেবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুধু ভিন রাজ্যেই নয়, অনেক শ্রমিক যাদের এই মুহূর্তে কাজ নেই তাঁদের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। ‘স্নেহের পরশ’ প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। যে প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের টাকা দেওয়া হবে। ইতিমধ্যে সেই টাকা পাঠানোর কাজ শুরু করে দিল সরকার। জেলার মধ্যে বর্ধমানে শুরু হয়েছে এই কাজ। এই প্রকল্পে জেলার ৩১ হাজার ৪৮৭ জন সুবিধা পাচ্ছেন। এমনটাই জানা যাচ্ছে।
অনলাইনের মাধ্য্যম গত কয়েকদিন ধরে আবেদনপত্র নেওয়ার কাজ শুরু হয়। এরপর সংশ্লিষ্ট জেলা আধিকারিকরা তা খতিয়ে দেখে তা অনুমোদন করে। জেলাশাসক বিজয় ভারতী গত কয়েকদিন আগে জানিয়েছেন, জেলায় অনলাইনে মোট আবেদন জমা পড়েছিল ৫৪ হাজার ১৮০টি।
তার মধ্যে ২২ হাজার ৬৯৩টি আবেদনপত্র বাতিল হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যাঁরা আবেদন করেছিলেন তাঁদের অনেকেই লকডাউনের আগেই বাড়ি ফিরেছিলেন। তা সত্ত্বেও তাঁরা ‘স্নেহের পরশ’ প্রকল্পে অনুদান পেতে আবেদন করেছিলেন। কিন্তু অনলাইন সিস্টেমে তা ধরা পড়ে গিয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক।
আর সেই কারণেই ওই সমস্ত আবেদনপত্রগুলি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে এখন শুধু বর্ধমানেই নয়, জেলার বিভিন্ন জায়গাতেই টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। শ্রমিকদের অ্যাকাউন্টে পড়ে যাচ্ছে সেই টাকা। অন্যদিকে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পে ৩ মে পর্যন্ত আবেদনপত্র নেওয়া হয়েছে অনলাইনে।
এরকম আরো নতুন খবরের আপডেট পেতে লাইক এবং ফলো করুন উলুবেড়িয়া টিভি



এখানে আপনার মন্তব্য রেখে যান