হাওড়ার শ‍্যামপুরে জল্লাবাজ এলাকায় একটি বাঘরোল ধরে আবার ও চাঞ্চল্য ছড়াল।এই নিয়ে পর পর তিনটি বাঘরোল ধরা হল।গতকালকে রাতে স্থানীয় বাসিন্দা সুপ্রীয় মাঝি নামে ওই ব‍্যক্তি উনাদের বাগানে বাগরোলটিকে দেখতে পান ,এবং এলাকার মানুষের সাহায্যের খাঁচায় বন্ধ করে রেখে দেন।তারপর সকাল হতেই দেখে বাঘরোলটি ওই খাঁচায় ধরা পড়েছ।ওই বাঘরোলটিকে দেখতে ওই এলাকায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয় রা ভিড় করে দেখার জন‍্য।তারপর বনদপ্তর খবর দেবার পর বনকর্মীরা এসে ওই বাগরোলটিকে গড়চুমুক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।

সংবাদদাতা শুভ ঘোষ ও সোশ্যাল মিডিয়া(অর্পণ দাস, শ্যামপুর)

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন