
ধেয়ে আসছে ঝড় প্রবল বেগে
কিছুক্ষন এর মধ্যেই আছড়ে পড়তে চলেছে দীঘা উপকূল এলাকায় আমফান । তারই পূর্বাভাস পাওয়া যাচ্ছে এখন । হাওয়া অফিসের সূত্র অনুসারে খবর ছিল যে আগামী মঙ্গল বুধবার করে এই ঘূর্ণিঝড় তার ক্ষমতা দেখাবে বাংলার মানুষের ওপর। আর সেই নিয়েই চলছিল প্রশাসনের তরফ থেকে প্রস্তুতি কিন্তু শেষ অবধি জানা যে দীঘা থেকে মাত্র ৮০০ কিলোমিটার দূরে এখন হয়েছে আমফান । প্রবল গতিতে ধেয়ে আসছে আমফান । আর এই ভাবে যদি সে নিজের গতি আরও বৃদ্ধি করে তাহলে আজ বিকেল বা রাতের মধ্যেই কিন্তু চলে আসবে আমফান ।
এই ঝোড়ো হওয়ার দাপটে বৃষ্টি হতে পারে তাই কিছুটা হলেও ঠান্ডা হলেও এর ক্ষয় ক্ষতির পরিমান কি হতে চলেছে তার আছ কিন্তু এর আগের কিছুটা হলেও বোঝা যাচ্ছে । আমফানের গতিবেগ ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছবে। ক্রমশ বাড়বে ঝড়ের গতিবেগ। পূর্ব মেদিনীপুর , হাওড়া , হুগলি কলকাতায় ঝড়ের গতিবেগ ১২০ থেকে ১৪০ কিলোমিটার হতে পারে। কোথাও কোথাও ঝড়ের বেগ ১৫৫ কিলোমিটার হতে পারে।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বুধবার বেলা গড়াতেই ঝড়ের গতিবেগ বেড়ে ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার এমনকী ১৮৫ কিলোমিটার পৌঁছতে পারে বলে আবহাওয়া দপ্তরের খবর । হাওয়া অফিসের জানিয়েছিল যে বঙ্গোপসাগরে অবস্থিত গভীর নিম্নচাপটি । সেই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের আকার ধরণ করবে বলে জানান ।
প্রশাসন বারবার মাইকিং করে উপকূলবর্তী এলাকার মানুষদের সতর্ক করে দিয়েছে । তবে লক ডাউনের জন্য দিঘা ,মন্দারমনি ,বকখালি সমুদ্র পাড় গুলি একদমই ফাঁকা ।
এরকম আরও খবরের আপডেট জানতে লাইক এবং ফলো করুন উলুবেরিয়া টিভি পেজ
এখানে আপনার মন্তব্য রেখে যান