ফুলেশ্বর সঞ্জীবন হাসপাতাল আরো দুবারের মতো আবার নজির গড়লো।
ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালে চলছে করোনা আক্রান্তদের চিকিৎসা।সেখানে কিছুদিন আগেই পরস্পর কিছু দিন ছাড়া ছাড়া দুটি শিশুর জন্ম দিয়েছিলেন দুই করোনা আক্রান্ত মা।আবারো সেই ঘটনার পুনরাবৃত্তি।আজ রাত ২:৩০ নাগাদ সঞ্জীবন হাসপাতালে একটি শিশুর জন্ম দিলেন আর এক করোনা আক্রান্তের মা।তার করোনা পরীক্ষার ফল পজেটিভ আসায় তাকে ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালে ভর্তি করা হয়।রবিবার রাত ২:৩০ নাগাদ সেখানেই তিনি তার সন্তানের জন্ম দেন।হাসপাতাল সূত্রে জানা গেছে মা এবং শিশু দুজনের ই শারীরিক অবস্থা ভালো আছে।
নিজস্ব সংবাদদাতা শুভ ঘোষ
এখানে আপনার মন্তব্য রেখে যান