04 Jun. 2020

চিন: এই দুনিয়ায় কত কিছুই না সম্ভব। চিন এমন একটি দেশ, তাদের কাণ্ড কারখানা মাঝে মধ্যেই চমকে দেয়। এক চিনা দম্পতির যমজ বাচ্চা হয়। এতো খুশির খবর ! এ নিয়ে চমকানোর তো কিছু নেই। কিন্তু চমকটা অন্য জায়গায়। ওই যমজ বাচ্চা দুটির বাবা এক নয়। ভাবছেন তো, এ আবার কি করে সম্ভব ? এমনটাই ঘটেছে চিনে।

যমজ বাচ্চা জন্মানোর পর বাচ্চা দু’টির ডিএনএ টেস্ট করা হয়। । একটি বাচ্চার ডিএনএ তাঁর বাবার সঙ্গে মিললেও। আর একটি বাচ্চার ডিএনএ মেলে না। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জেরার মুখে নিজের অন্য প্রেমের কথা স্বীকার করে নেন তাঁর স্ত্রী। তবে এই রকম ঘটনায় সকলেই চমকে যায়। স্ত্রীর এই দ্বিচারিতা মানতে পারছেন না স্বামী।

গবেষকরা জানিয়েছেন ১০ লাখে একটা কেস এরকম হতে পারে। যে, যমজ বাচ্চার বাবা এক নাও হতে পারে। চিনে বাচ্চার জিন টেস্ট করা জন্মের পরেই হয়। আর সেই কারণেই এই ঘটনা সামনে আসে।

আমাদের সাথে জুড়ে থাকতে উলুবেড়িয়া টিভি পেজটিকে লাইক করুন।

COMING SOON

Ads by উলুবেড়িয়া TV

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন