সত্যিই যত দিন একের পর এক আসছে ততই বুকে কুলুপ এটে খবরও দেখতে হচ্ছে আমাদের একের পর এক। কখনো শুনছি করোণার ভয়ংকর দুর্বিষহ বিস্তৃতির সংবাদ, কখনো শুনছি বিধ্বংসী আমফান ঝড়ের সংবাদ, আবার কখনো শুনছি নিসর্গ ঝড়ের ভয়াবহতার সংবাদ।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সতর্কবার্তা জারি করল আলিপুর আওয়া দপ্তর। কিছুক্ষণের মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, দুই মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ, নদীয়ায় অতি থেকে অতিভারী বৃষ্টি ও সঙ্গে বজ্রপাত হতে চলেছে। দক্ষিণবঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে। এদিকে পূর্ণিমা থাকায় জলস্তর বাড়ার আশঙ্কাও রয়েছে উপকূলবর্তী নদী গুলীতে।
এসব কিছুর মধ্যেও আমাদের যতটুকু সম্ভব সতর্ক থাকা যায় তার জন্যই প্রস্তুত হতে হবে। কারোর ভরসায় নয় এবার সম্পূর্ণ নিজের ভরসায় ভবিষ্যতের কথা পরিকল্পনা করুন। এমনটাই মত বিশ্লেষক মহলের।
এখানে আপনার মন্তব্য রেখে যান