06 Jun. আবহাওয়া দফতর সূত্রের খবর, ” শনিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধে নাগাদ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। ”

কলকাতা: সকাল থেকে ভ্যাপসা গরমে দমবন্ধ পরিস্থিতি শহরে। আনলক ওয়ানের প্রথম পর্যায়ে খুলে গেছে অফিস-কাছারি। গণপরিবহনের সমস্যা, করোনা আতঙ্কের সঙ্গে লড়াই করেই গন্তব্যে পৌঁছাচ্ছেন সাধারণ মানুষ। অনেকেই আবার ভরসা রাখছেন সাইকেল বা দু-চাকার যানে। এদিকে মাথার উপর চড়চড়ে চোদ। বাতাসে বেড়েছে আর্দ্রতার পরিমাণ। তাই ঘেমেনেয়ে পরিশ্রান্ত মানুষ। এর মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর সূত্রের খবর, ” শনিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধে নাগাদ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। প্রচুর জলীয় বাষ্প ঢোকায় রাজ্যজুড়ে আর্দ্রতা জনিত অস্বস্তি বেড়েছে।   সকাল থেকে ভ্যাপসা গরমে নাকাল পথচারীরা। এরইমধ্যে বঙ্গোপসাগরে আগামীকাল থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা।  এর জেরে ওড়িশা সংলগ্ন জেলা ও উপকূল অঞ্চলে আগামী সপ্তাহে ভারী বৃষ্টি হতে পারে।”

এরকম আরো খবর জানতে চোখ রাখুন উলুবেড়িয়া টিভি

মন্তব্য করুন

Create your own website, free on WordPress.com.Create your own website.
Start free