
কলকাতা: লকডাউন শিথিল হওয়ার সঙ্গেই পশ্চিমবঙ্গে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৩৬৮ জন করোনা আক্রান্ত হলেন৷ ফলে বাংলায় মোট করোনা আক্রান্ত বেড়ে হল ৬ হাজার ৮৭৬৷
রাজ্যে করোনায় মৃত্যুও বেড়েছে৷ স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় ১০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে৷ ফলে মৃত বেড়ে ২৮৩৷ করোনা থেকে সেরে উঠেছে ২ হাজার ৭৬৮ জন৷
রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে কলকাতায়৷ তারপরেই হাওড়া ও হুগলি৷ কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৯৪৷ মৃত্যু হয়েছে ৫ জনের৷ হাওড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৫০৷ পিছিয়ে নেই হুগলি৷ গত ২৪ ঘণ্টায় এই জেলায় ৪৭ জনের শরীরে করোনা ধরা পড়েছে৷
হাওড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের৷ দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ২ জনের৷ উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় ৪১ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে৷
এখানে আপনার মন্তব্য রেখে যান